সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকা ছাড়লেন সমু চৌধুরী

ডেইলি সিলেট ডেস্ক ::

ভাইরাল হওয়া ভিডিওর পর ঢাকায় ফিরলেও নতুন সিদ্ধান্ত নিয়ে এখন যশোরে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। পরিবার জানিয়েছে, তিনি কিছুদিন মায়ের সঙ্গে সময় কাটাতে চান।

১২ জুন বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ মিসকিনের মাজারে শুয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে। পরে শিল্পী সংঘের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী তাকে ঢাকায় ফিরিয়ে আনে। যদিও শারীরিকভাবে তিনি সুস্থ ছিলেন।

পরদিন সকালে যশোরে মায়ের কাছে রওনা হন তিনি। চাচাতো ভাই রাইসুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন পর মায়ের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ শান্তিতে আছেন সমু।

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা যশোরের উদিচি নাট্যগোষ্ঠী থেকে অভিনয় শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে তার কাজ দর্শকদের মনে আজও প্রশংসিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: