সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি, জনমনে ক্ষোভ

ডেইলি সিলেট ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার প্রবেশ মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি মেখে অপমানজনক কাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ মে) গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে অজ্ঞাত ব্যক্তিরা বঙ্গবন্ধু গেট এলাকায় স্থাপিত প্রতিকৃতিতে এ ন্যক্কারজনক কাজ করে পালিয়ে যায়।

শুক্রবার সকালে এলাকাবাসী ঘটনাটি নজরে আনলে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। গিমাডাঙ্গা এলাকার মানুষ দ্রুতই প্রতিকৃতির কালি পরিষ্কার করতে উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: