সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুদকের সাবেক চেয়ারম্যান মশহুদের নামে মামলার আবেদন

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “জালিয়াতি ও ভিত্তিহীন অভিযোগ” তুলে মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে এই আবেদন করেন হারুন অর রশিদ নামের একজন নাগরিক।

আবেদনে যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সাবেক দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোকলেস উর রহমান।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান জানান, “আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৫ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন।”

আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: