![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।
শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে।