সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ৩৩ সেকেন্ড আগে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পিএসসি থেকে সরে দাঁড়ালেন দুই সদস্য, পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ রোববার তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। পদত্যাগপত্রে দুই সদস্যই এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন গত ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।

রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। দুই সদস্যের বিদায়ের পর ২০ সদস্যের পিএসসিতে বর্তমান সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত আগস্ট মাসে সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন। নতুন করে দুই সদস্য সরে দাঁড়ানোর পর আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: