সর্বশেষ আপডেট : ২৭ মিনিট ২৭ সেকেন্ড আগে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সফিপুরে ইবনে সিনার কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মা সিউটিক্যালসের কারখানায় আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বিকেল ৪টা ২২ মিনিটে সফিপুরে ইবনে সিনা ফার্মা সিউটিক্যালসের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লাগে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি পৌঁছায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন করুন

বিকেল সোয়া ৫টার দিকে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট সেখানে কাজ শুরু করে। এর প্রায় ১৫ মিনিট পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সেখানে যায়।

এ বিষয়ে ইবনে সিনা ফার্মা সিউটিক্যালসের প্রধান কার্যালয়ে ফোনে যোগাযোগ করা হলে একজন টেলিফোন অপারেটর ফোন ধরেন।

তিনি বলেন, সফিপুর আনসার ক্যাম্পের উল্টো দিকে তাদের প্রধান কারখানা। তবে সেখানে আগুন লাগার কোনো খবর তিনি জানেন না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: