সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে নিহত ১০

ডেইলি সিলেট ডেস্ক ::

মণিপুরের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে আসাম রাইফেলসের অভিযানে অন্তত ১০ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি খেংজয় তহশিল এলাকায়।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গতিবিধি চিহ্নিত করে আসাম রাইফেলসের একটি ইউনিট এ অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালালে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এবং দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন করে কৌশলগতভাবে জবাব দেয়।

এই গুলিবিনিময়ে ১০ জন সন্ত্রাসী নিহত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: