সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেক্সিকোতে তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

ডেইলি সিলেট ডেস্ক ::

মেক্সিকোর মধ্যাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

বিবিসি লিখেছে, বুধবার সকালে পুয়েব্লা রাজ্যের কুয়াকনোপালান ও ওয়াহাকা মহাসড়কে তিনটি বাহনের সংঘর্ষ ঘটে বলে স্থানীয় সরকার কর্মকর্তা স্যামুয়েল অ্যাগুইলার পালা জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও তিনজন মারা যান।

পালা এক্স পোস্টে লিখেছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্যাংকার ট্রাক, একটি বাস ও একটি ভ্যানের মধ্যে ওই সংঘর্ষ ঘটে।

মেক্সিকান সংবাদপত্র লা জোরনাডা জানায়, সিমেন্টবাহী ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

বিপরীত লেনে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে, তারপর একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিচের খাদে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়।

স্থানীয় এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, খাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং রাস্তার রেলিংয়ের একটি বড় অংশ চুরমার হয়ে গেছে। তবে এই ভিডিওর সত্যতা বিবিসি যাচাই করতে পারেনি।

বিবিসি লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাস্কোতে এক বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: