সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগের অপরাধের ইতিহাস রক্তে লেখা। কেউ কেউ দলটিকে পুনর্বাসনের চেষ্টা করলেও, শহিদদের আত্মত্যাগের সঙ্গে আপস করা হবে না।” মোহাম্মদপুর থেকে আসা এনসিপি কর্মী মনোয়ার বলেন, “শহিদদের রক্তের দাগ শুকায়নি। এ দলটির বিচার ও নিষিদ্ধকরণ এখন সময়ের দাবি।”

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা আরও বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতা রায় দিয়েছে, আওয়ামী লীগ আর রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ দলের নেতাদের আর ময়দানে নামতে দেওয়া হবে না, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: