সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

ডেইলি সিলেট ডেস্ক ::

শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্ত্রী জাহানারা আবেদীন চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মৃত্যুকালে তিন ছেলে ময়নুল আবেদীন মিতু, খায়রুল আবেদীন ও সারোয়ার আবেদীনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের সঙ্গে জাহানারা আবেদীন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন তিনি। জয়নুল আবেদীন ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত বাড়িতে বাস করছিলেন জাহানারা।

এদিকে, জাহানারা আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের সাফল্যের পিছনে জাহানারা আবেদীনের অসাধারণ অবদান ছিল। শিল্পাচার্যের ছবি আঁকা, শিল্পচর্চা ও দৈনন্দিন কাজে তিনি সবসময় পাশে থেকেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন।

উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: