সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামালপুরে তরুণের মরদেহ উদ্ধার,স্থানীয়দের ভাষ্য মাদকাসক্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

জামালপুরের বকশীগঞ্জে আজমাইন হোসেন (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালিরচর ধুমালীপাড়া গ্রামে নিজের ঘর থেকেই ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

আজমাইন হোসেন মালিরচর ধুমালীপাড়া গ্রামের তৌফিক হোসেন সোহেলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আজমাইনের বাবা বাইরে কাজ করে ফিরে এসে দেখতে পান ছেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে স্বজনেরা।

স্থানীয়রা জানান, আজমাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক কেনার জন্য টাকার চাপ বা অন্য কোনো কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, রাতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: