সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামে ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা

ডেইলি সিলেট ডেস্ক ::

জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ওয়াসিমসহ ছয়জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তাদের মধ্যে চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির ও রেজাউল করিম এবং তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম জানা গেছে।

উল্লেখ্য, কোটাসংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। একই দিন চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: