সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামে ৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২৩ মার্চ) সকালে হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শওকত আকবর এবং মো. বাদশা, যাদের বাড়ি রাঙামাটি জেলায়। তাদের গ্রেপ্তার করার পাশাপাশি সিগারেট বহনের জন্য ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সিগারেটগুলো উদ্ধার করা হয়। সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ভারত থেকে অবৈধভাবে সেগুলো বাংলাদেশে আনা হয়েছিল।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, সিগারেট উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার হওয়া সিগারেট ও জব্দ করা পিকআপ ভ্যানটি থানা হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: