সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রিমান্ডে

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

মামলাসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় মো. আবু যর শেখ নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন তার মা মোসা. ছবি।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড হয় তার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: