সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পুকুরে ডুবে মারা যাওয়া তিন শিশু হলো– চাঁদপুর সদর উপজেলার রামদাসদীর তিন বছরের মাইমুনা, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার দুই বছরের জুনায়েদ হোসেন ও সাকদী এলাকার দেড় বছর বয়সী মিরাজ।

মাইমুনা ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে মরদেহ ভেসে ওঠে। হাসপাতালে নিলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।

মিরাজের পরিবারের এক সদস্য জানান, সকালে বাড়িতে খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে কাছে যায় সে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পানিতে পড়া রোধ করতে পরিবারের সচেতনতা বাড়ানো উচিত বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: