সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মোটরসাইকেল চালকের মৃত্যুতে বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর রামপুরায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়ার ঘটনায় ‘রমজান পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রামপুরা থেকে মালীবাগগামী বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই আলী হোসেন তালুকদার নামে ওই মোটরসাইকেল আরোহী মারা যান। রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এক মোটরসাইকল আরোহীকে চাপা দিলে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়।

এ ঘটনায় নিহত ৩৫ বছর বয়সী আলী হোসেন তালুকদারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রেজাউল বলেন, আমরা সোয়া ৪টার দিকে বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠাই। আমাদের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে আমরা নিহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: