![]()


বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), এর অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ সালের সাপ্তাহিক ৭ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি খাবার তেলসহ বিভিন্ন প্যাকেটজাত পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, “প্রতিনিয়ত মুদির দোকানে খাবার তেল অনুপস্থিত থাকে, কোম্পানির সরবরাহ বন্ধ থাকার অজুহাত দেখানো হয়। পরে সরবরাহ এলে দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর সাময়িক স্বস্তি থাকলেও দ্রব্যমূল্য দ্রুত বেড়ে চলেছে। শীতকালীন সবজির মৌসুমেও লাগামছাড়া মূল্যবৃদ্ধি চলছে। রমজান মাস আসলেই পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সাধারণ জনগণ এই পরিস্থিতি থেকে মুক্তি চায়।”
বক্তারা আরও বলেন, “মজুতদার ও মুনাফাখোরদের সিন্ডিকেট ভাঙতে হবে। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জাতীয়ভাবে নির্ধারণ করতে হবে এবং রমজান উপলক্ষে আমদানিকৃত খাদ্যপণ্যের উপর ভ্যাট-ট্যাক্স মওকুফ করতে হবে। সরকারকে কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ জনগণকে স্বস্তি ফিরিয়ে দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সিকস’র সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের এবং সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন সিবিযুকস’র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, এড. আব্দুল্লাহ আল হেলাল ও শাকিল আহমদ দিপু।
সভায় শবেবরাত উপলক্ষে পরলোকগত পিতা-মাতা, উপদেষ্টা ও সহযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।-বিজ্ঞপ্তি