সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় মোবাশশির হোসাইন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী।

তাকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ এলে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন।

জিএমপির উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: