সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার

ডেইলি সিলেট ডেস্ক ::

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নজরুল ইসলাম আন্দোলনরত শহীদ পরিবারের স্বজনদের এ কথা জানান।

তিনি বলেন, রোববার শহীদ পরিবারের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

এ সময় আন্দোলকারীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, সাত মাস ধরে আমরা দ্বারে দ্বারে ঘুরেছি। ছয় থেকে সাত মাস হয়ে গেল দৃশ্যমান কোনো বিচারও হয় নাই। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমরা পাঁচ ঘণ্টা অবস্থান করেছি, তিনি আমাদের এক্সেস দেয় নাই। যেখানে লিবিয়া এক মাসে ৩০ জনের ফাঁসির রায় দিতে পারে, সেখানে সাত মাসে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই।

এদিকে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনরত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের যৌক্তিক দাবিগুলো শুনবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: