সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে দুপুরে শিবিরের গণমিছিল

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীতে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) গণমিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাদ জুমা সংগঠনের ঢাকা মহানগরের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় ডাকা এই কর্মসূচি জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইট থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নেয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: