সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

লক্ষ্মীপুরে ‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে দুইদিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ব্যানারে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে মেলার স্টলগুলো পরিদর্শন করে অতিথিরা। মেলায় সরকারি ৩৬ ও বেসরকারি ৪ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি জেড এম ফারুকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ুন কবির, সনাকের সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, সনাক সদস্য প্রফেসর রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: