সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ২২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে ২ রানে হারিয়েছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে মেয়েদের যেকোনো পর্যায়ের ক্রিকেটে লাল সবুজের দলের এটা প্রথম জয়।

কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৩ রান তোলে ইংল্যান্ড। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে সমান রানে থামে বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ভাগাভাগি করল মেয়েরাশ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ভাগাভাগি করল মেয়েরা
সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। তিন বলে এক ছক্কার সাহায্যে ৮ রান করেন সাদিয়া আক্তার। লক্ষ্য তাড়ায় হাবিবার করা ওভারটি থেকে ৯ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। যেখানে সুমাইয়া আক্তারদের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: