সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচন নিয়ে টালবাহানা করলে রোষানলে পড়বে অন্তর্বর্তী সরকার: কাদের সিদ্দিকী

ডেইলি সিলেট ডেস্ক ::

খুব দ্রুত নির্বাচন না হলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে আওয়ামী লীগের চেয়ে বেশি রোষানলে পড়বে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, খুব দ্রুত নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যত বিক্ষুব্ধ হয়েছে মানুষ, তার চেয়েও হয়তো বেশি হবে।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা বিজয় দুটোই এক কথা না। মানুষের জন্ম মৃত্যুর মতো স্বাধীনতা একবারই। কিন্তু বিজয় বারবারই আসে। তেমনিভাবে ২৪ এর গণঅভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: