সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জনপ্রশাসন সংস্কারে যে প্রস্তাবনা জমা দিলো বিএনপি

ডেইলি সিলেট ডেস্ক ::

‘জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের কাছে প্রস্তাবনাপত্র দিয়েছে বিএনপি। রোববার (১৫ ডিসেম্বর) দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল এই প্রস্তাবনাপত্র জমা দেয়।

এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথা বলা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: