সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করলো মেক্সিকো

ডেইলি সিলেট ডেস্ক ::

মেক্সিকো সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করেছে। ফলে দেশটিতে ভ্রমণের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। এর আগে, বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হতো। রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‌বিজ্ঞ‌প্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। তবে মেক্সিকান সরকারের নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

মেক্সিকো অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এ ছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসা থাকলেও এ সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আশা করা হচ্ছে এই উন্নয়ন বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: