সর্বশেষ আপডেট : ২ মিনিট ২৯ সেকেন্ড আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধানমন্ডিতে শিক্ষার্থী পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১৩

ডেইলি সিলেট ডেস্ক ::

কিছুদিন ধরে রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রায়ই ছিনতাই- ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যা নামলেই সড়কে চলাফেরা অনিরাপদ হয়ে পড়ে। এবার শিক্ষার্থী পরিচয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ধানমন্ডি থানার এসআই মাসুদ পারভেজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ১৩ জন বাড়িটির দারোয়ানকে মারধর করে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরাও ভাঙচুর করে। পরে বাসার বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

পরে এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই মাসুদ। তিনি বলেন, তদন্ত করে আরও বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: