সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন বাইডেন

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সপ্তাহখানেক আগে নিজের উত্তরসূরি বেছে নিতে ভোট দেন বাইডেন। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে ফেরার আগে পাশের একটি কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেন বাইডেন।

এ সময় কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘চলুন, ভোট দিতে যাই।’
বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেন সরে গেলে প্রার্থী হন কমলা। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এখন আগাম ভোট নেওয়া চলছে। রয়টার্সের প্রতিবেদনের খবর, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: