সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ললিবান শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।

ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, নিহতরা ওই এলাকার স্থানীয়ভাবে সাংগঠনিক কাজ করতেন। ১৩ থেকে ১৪ জনের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ঘটনার জন্য তিনি নব্য মুখোশ বাহিনীকে দায়ী করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: