সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অস্ত্রধারীদের হামলায় ভারতীয় সেনাসহ নিহত ৪

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই সেনাসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এই হামলায় দুইজন সেনাসদস্যের পাশাপাশি দুইজন বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন। খবর এনডিটিভি

বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

গত ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ওই এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত তিনদিন আগে ছয় নির্মাণ শ্রমিকসহ একজন ডাক্তারকে হত্যা করে সন্ত্রাসীরা। এদের মধ্যে দুজনকে একটি নির্মাণাধীন ভবনের টানেলে হত্যা করা হয়। নিহতরা হলেন- ডাক্তার শাহনেয়াজ, গুরমিত সিং, মোহাম্মাদ হানিফ, ফাহিম নাসির এবং কালেম।

ওই অঞ্চলের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ- অস্থানীয় শ্রমিকদের ওপর হামলাকে কাপুরুষিত জঘন্য হামলা বলে মন্তব্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: