সর্বশেষ আপডেট : ৪২ মিনিট ২ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

১৯ দিনে প্রবাসী আয় ১৫৫ কোটি ৩০ লাখ ডলার

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে ১৫৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৮ কোটি ৭০ লাখ ডলার এসেছে। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে দেখা যায়, তুলনামূলকভাবে সেপ্টেম্বরের একই সময়ে বাংলাদেশ রেমিট্যান্স আহরণ করেছিল ১৪৭ কোটি ডলার, যা অক্টোবরের পরিসংখ্যানে উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়।

রেমিট্যান্সগুলো বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ৮ লাখ ডলার।

বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৪ কোটি ৯৬ লাখ ডলার। বাংলাদেশে বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৫৪ কোটি ৬৩ লাখ ডলার, ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫৬ কোটি ১৯ লাখ ডলার এবং মাসের প্রথম ৫ দিনে ৪২ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: