সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চান: মল্লিকা

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন।

সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। কিন্তু এরই মাঝে তিনি জানালেন, ব্যবসাসফল সিনেমার এক নায়ক মধ্যরাতে তাকে হেনস্তা করতেন। এক ভিডিও সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন এ অভিনেত্রী।

ভিডিওতে মল্লিকা শেরাওয়াত বলেন, “দুবাইয়ে বড় একটি সিনেমার শুটিং করছিলাম। সিনেমাটিতে একাধিক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেছেন। মুক্তির পর এটি ‘সুপারহিট’ সিনেমার তকমা পায়। এতে আমি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছি।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এ সিনেমার নায়ক মধ্যরাতে আমার হোটেল রুমের দরজায় নক করতেন। একবার রাত ১২টা সময়ে দরজায় নক করছিলেন। মনে হয়েছিল, দরজাই ভেঙে ফেলবেন। কারণ তিনি আমার বেডরুমে আসতে চেয়েছিলেন। আমি বলেছিলাম না, এটা হতে পারে না। এরপর সেই নায়ক আর আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।’

ভিডিওতে মল্লিকা সেই নায়ক কিংবা সিনেমা কোনোটারই নাম উল্লেখ করেননি। তবে কেউ কেউ দাবি করেছেন, এটি ‘ওয়েলকাম’ সিনেমা হতে পারে। ২০০৭ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে কমেডি চরিত্রে দেখা যায় মল্লিকাকে। সিনেমাটির শুটিংও দুবাইয়ে হয়েছিল।মল্লিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’। এতে তৃপ্তি দিমরির বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। রাজ শান্ডিলিয়া পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন বিজয় রাজ, রাকেশ বেদি, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া, মুকেশ তিওয়ারি প্রমুখ। আগামী ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: