সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বৃষ্টির কারণে বিলম্ব বাংলাদেশ-ভারত দ্বিতীয় দিনের খেলা

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টে পিছু ছাড়ছে না বৃষ্টি। টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে ছিল মেঘের আনাগোনা। এদিকে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনেরও পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রথম দিনের ঘাটতি পোষাতে নির্ধারিত সময় সকাল ১০টার আগেই খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৫০ মিনিটে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হবে।

আগেই জানা গিয়েছিল বৃষ্টি বাঁধায় পড়বে কানপুর টেস্টে। যার ফলে নির্ধারিত হয়ে টসও অনুষ্ঠিত হয়নি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচের প্রায় ১ ঘণ্টা কাটা পড়ে। খেলা শুরু হলেও লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। বিরতিতে থেকে ফিরে কয়েক ওভার খেলা গড়াতেই কানপুরের আকাশ আবারও মেঘে ঢেকে যায়।

যে কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষা করলেও, বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে আম্পায়ার। প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: