সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আরও ১ হত্যা মামলায় আনিসুল, ২ মামলায় মামুন গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল ৮টার দিকে কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রয়েছে খিলগাঁও থানার একটি হত্যা মামলা। এ মামলায় মামুন এবং আনিসুল হক উভয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর উত্তরা পশ্চিম থানার মামলায় শুধু মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

খিলগাঁও থানার মামলায় গত ৫ আগস্ট হাফেজ জোনায়ের হত্যার ঘটনায় মামলা হয়। আর উত্তরা পশ্চিম থানার মামলায় গত ১৯ জুলাই মাদরাসা ছাত্র সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: