সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। পশ্চিম এশিয়ার এই দেশটির পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় এ ঘটনায় বিস্ফোরণের পর থেকে আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।

রোববার টেলিভিশনটি জানায়, মদনজু কোম্পানির পরিচালনাধীন খনিটির দু’টি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনাটির কারণ। ঘটনার সময় সেখানে ৬৯ জন শ্রমিক ছিলেন।

ইরান রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের জন্য শোক ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: