সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লেবাননে বিস্ফোরণে নিহত ৩, ইরানের রাষ্ট্রদূতসহ আহত ১০০০

ডেইলি সিলেট ডেস্ক ::

লেবাননে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে তিনজন নিহতসহ ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেবানন জুড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পেজার বিস্ফোরণে লেবাননে থাকা ইরানের রাষ্ট্রদূত মোজতুবা আমানি আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে লেবাননের রাষ্ট্রীয় টেভিলিশনের খবরে বলা হয়েছে।

বৈরুতে থাকা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টার বলেন, পুরো লেবানন জুড়ে যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটে। বাদ যায়নি ইসরায়েলের সীমান্ত এলাকা বেক্কা।

নাম না প্রকাশের শর্তে হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এক বছরের মতো সময় ধরে চলা যু্দ্ধে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে ওঠে এই পেজার।

আল জাজিরার সংবাদিক জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলা হামলার মাঝে পেজার ব্যাপক ভূমিকার রাখে। ধারণা করা হচ্ছে ইসরায়েল এ যন্ত্রগুলোকে হ্যাক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: