সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শক্তিশালী ভূমিকম্পের আঘাত রাশিয়ায়

ডেইলি সিলেট ডেস্ক ::

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) ভোরে ৭ মাত্রার এই ভূকম্পন আঘাত হানে বলে জানিয়েছে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস।

স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে, ভূমিকম্পে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না উদ্ধারকারী এবং ফায়ার ফাইটার্সের অপারেশনাল দল সেটি পরীক্ষা-নিরীক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি।

বড় ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক (ছোট ছোট ভূমিকম্প) অনুভূত হয়েছে। কিন্তু এগুলোর তীব্রতা কম ছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: