সর্বশেষ আপডেট : ১৬ মিনিট ২০ সেকেন্ড আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হামাসের অত্যাধুনিক রকেট হামলায় কেঁপে উঠল তেল আবিব

ডেইলি সিলেট ডেস্ক ::

মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসেরছোঁড়া রকেটে কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। আজ মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অত্যাধুনিক এম৯০ রকেট নিক্ষেপ করে হামাস। এর বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে তেল আবিব।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

হামাস জানায়, তেল আবিব শহর এবং এর আশাপাশে দুটি ‘এম-৯০’ রকেট দিয়ে হামলা করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে ইসরাইলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

তবে তারা দাবি করছে এই রকেট আঘাত আনতে পারেনি। তারা বলেছে, ‘কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে। একই সময়ে আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: