সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মদ্যপ হয়ে নারীকে যৌন হেনস্তা, প্যারিস অলিম্পিকে গ্রেফতার অ্যাথলেট

ডেইলি সিলেট ডেস্ক ::

দ্যপ হয়ে সিন নদীর কাছে এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে প্যারিসে একজন অলিম্পিক অ্যাথলেটকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে এই ঘটনা ঘটান অভিযুক্ত অ্যাথলেট। তিনি মিশরীয় কুস্তিগীর বলে জানা গেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

ফরাসি পত্রিকা ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদনে এসেছে, ‘আমাদের তথ্য অনুযায়ী, তিনি একজন কুস্তিগীর যিনি অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছেন।’

‘পুলিশ অত্যন্ত উন্মত্ত একজন অ্যাথলেটকে গ্রেফতার করেছে, যিনি জনাকীর্ণ রাস্তায় সম্পূর্ণ মদ্যপ ছিলেন। রাস্তায় এক নারীর নিতম্বে হাত দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।’

এ নিয়ে প্যারিস অলিম্পিকে দুজন অ্যাথলেট গ্রেফতার হলেন। চলতি সপ্তাহের শুরুতে কোকেন কিনতে গিয়ে ধরা পড়েন টম ক্রেগ নামের অস্ট্রেলিয়ান এক অ্যাথলেট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: