সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহ’র ব্যাপক হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ইসরায়েল বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলোয় ইসরায়েলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি ও স্ন্যাকস বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। হামলায় একজন নিহত ও অপর একজন আহত হন। নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাদেক আতেফ আতাওয়ি।
এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ‘রামিম’ সেনা ঘাঁটিতে ভারী কামানের গোলাবর্ষণ করে। সেইসঙ্গে ইসরায়েলের ‘বেইত হিল্লেল’ এলাকায় অবস্থিত ‘সাহেল ব্যাটেলিয়ন’ ঘাঁটিতে ‘ফালাক’ রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলের ‘আল-মার্জ’ সেনা চৌকিতে ‘বুরকান’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

হিজবুল্লাহ একইসঙ্গে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরেও কয়েক ডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয় যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: