সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কর্ণফুলী পেপার মিলে আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

রাঙামাটির কাপ্তাইর চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলস্-এ (কেপিএম) আগুন লাগার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: