সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ৩৬ সেকেন্ড আগে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সেই জাপানি শিশুদের নিয়ে আপিল বিভাগে শুনানির তারিখ নির্ধারণ

ডেইলি সিলেট ডেস্ক ::

বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে জাপানি মা নাকানো এরিকোর বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘটনায় আদালত অবমাননা মামলা ও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উভয়পক্ষের আপিল শুনানির জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে নাকানো এরিকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রেশাদ ইমাম। আদালতে জাপানি মা নাকানো এরিকো উপস্থিত ছিলেন।

বুধবার বড় মেয়ে জেসমিন মালিকাকে জাপানে রেখে বাংলাদেশে ফিরে এসেছেন জাপানি মা নাকানো এরিকো। এরপর বৃহস্পতিবার আদালতে এসে নাকোনো এরিকো বলেন, আদালতের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশে এসেছি। ৯ মে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে জাপানি মা নাকানো এরিকো বাংলাদেশ ছেড়ে যান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: