সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খুলনায় যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

খুলনায় এবার যুবলীগ নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় এ ঘটনা ঘটে। তার নামে খুলনা সদর থানায় হত্যা ও মাদকসহ ১০ টি মামলা রয়েছে। আল আমিন ওই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতা জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে আল আমিনের ডান পায়ের হাঁটুতে, বাম পায়ের হাঁটুর ওপরে, বাম হাতের চারটি আঙুলে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আল আমিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: