সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ২৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মালদ্বীপে ৫০ অবৈধ অভিবাসী আটক

ডেইলি সিলেট ডেস্ক ::

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে ৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় বাজারসহ রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি।

অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন নিজেই পরিচালনা করে। পরে পুলিশ সহযোগিতা করে।

শনিবার (২৯ জুন) মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিস এবং পুলিশের যৌথ অভিযানে রাজধানী মালেজুড়ে স্থানীয় মার্কেট এবং অন্যান্য বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ৫০ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

রোববার (৩০ জুন) এক্স-এর একটি পোস্টে জানানো হয়, প্রয়োজনীয় পারমিট ছাড়াই ব্যবসা পরিচালনা করা বা তাদের পারমিটের সুযোগের বাইরে ব্যবসা করতে নিয়োজিত ছিল আটকরা। আইন অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: