সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২০

ডেইলি সিলেট ডেস্ক ::

দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি নির্মাণ কারখানায় আগুন লেগে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই আগুন লাগে। বার্তাসংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, ইতোমধ্যে আগুন অনেকাংশে নিভে গেছে। কারখানাটি রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ং অঞ্চলে অবস্থিত। এটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেল পরিচালনা করে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন ইয়ং বলেন, কারখানার একটি গুদামের ভেতরের একটি ব্যাটারি সেলে সিরিজ বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়। এই গুদামে প্রায় ৩৫ হাজার ব্যাটারি ছিল। আগুনে ৯ জন মারা গেছে এবং চারজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তবে বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই দুর্ঘটনায় প্রায় ২০ জনের মরদেহ পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: