সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টিউলিপ সিদ্দিককে সমর্থন অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসনের

বৃটেনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিককে সমর্থন করেছেন অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসন।

টিউলিপ সিদ্দিক ৯ বছর ধরে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন।

আগামী ৪ জুলাই নির্বাচনে যদি লেবার পার্টি নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রথম ব্রিটিশ মন্ত্রী হতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে ট্রেজারির শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে, ব্রিটেনের প্রথম মহিলা চ্যান্সেলর হতে যাচ্ছেন রাচেল রিভস। টিউলিপ সিদ্দিক ট্রেজারিতে রাচেল রিভসের টিমের অংশ।

যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাস তৈরি করায় টিউলিপ সিদ্দিক ও রাচেল রিভসের দিকে সকলের দৃষ্টি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: