সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঘুরে দাঁড়াচ্ছেন অনন্যা!

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রায় ২ বছর ধরেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিত্য রায় কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল অনেকটাই ওপেন সিক্রেট। যা নিয়ে একাধিকবার ট্রলের শিকারও হয়েছেন তিনি। যদিও সমালোকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাখঢাক কিংবা কোনো লজ্জা না রেখে নিজের প্রেমের কথা স্বীকার করেছেন। তাদের সম্পর্ক শিগগিরই বিয়ের পিঁড়িতে গড়াচ্ছে বলেও সংবাদ প্রকাশিত হয়। তবে হঠাৎ তাদের সম্পর্কে ছন্দপতন! ক’দিন ধরেই গুঞ্জন চলছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।

এমনকি পুরোনো প্রেমিকা শ্রদ্ধার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছেন আদিত্য। বিষয়টি নিয়ে আদিত্য-অনন্যা মুখে কুলুপ এঁটেছিলেন। যদিও তারা নানা আচরণে বুঝিয়েছেন যে তারা উল্টো রথে চলছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যার এক ভিডিও অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে অনন্যাকে একজন জিজ্ঞেস করেছেন, কেমন আছেন? অনন্যা বলছেন, ‘আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই সোল।’ আর এতেই অনন্যা ভক্তরা নিশ্চিত করে বলছেন, মুখে কেউ স্বীকার না করলেও তাদের পথ আলাদা হয়ে গেছে। শুধু এই ভিডিও নয়, অনন্যার এক বন্ধু ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ১ মাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।

যদিও তারা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। অনন্যা অনেক কষ্ট পেলেও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে দুঃখ ভোলার চেষ্টা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: