সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মোংলায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ অনেকে

ডেইলি সিলেট ডেস্ক ::

বাগেরহাটের মোংলা যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, এ ঘটনায় একজন শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২ জন। আর ভর্তি রয়েছে তিনজন। তারা সবাই মোংলার ইপিজেড এলাকায় চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইপিজেড ছুটি দেয়ার পর সবাই বাসায় ফিরছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুইটি টলারের দুর্ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কয়জন নিখোঁজ রয়েছে, তা সঠিকভাবে জানাতে পারেনি কেউ। মোংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, ট্রলার দূর্ঘটনার পরপরই খোঁজ খবর নেয়া হচ্ছে। কোন যাত্রী নিখোঁজ আছে কিনা, এ ব্যাপারে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে যাচ্ছে।

খবর পেয়ে স্থানীয় ডুবরি দল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: