সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এখনো বিশ্বকাপের জার্সি উন্মোচন করেনি বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন টি-২০ বিশ্বকাপের নবম আসরের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার পর প্রায় সব দেশই তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু বাংলাদেশ।

বৈশ্বিক এই টুর্নামেন্টে যাওয়ার আগে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ফটোসেশন সেরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। এ সময়ে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা তাদের সঙ্গে ছিলেন।

অন্যদিকে দল ঘোষণার পর প্রতিটি দেশই তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। এক্ষেত্রে দল ঘোষণার মতোই কালক্ষেপণ করছে বাংলাদেশ। এখনও বিশ্বকাপের জার্সি উন্মোচন করেনি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।

জানা গেছে, বৈশ্বিক এই টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ঘোষণা আসতে আরও দিন দুয়েক লাগতে পারে।

উল্লেখ্য, আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: