সর্বশেষ আপডেট : ৮ মিনিট ৭ সেকেন্ড আগে
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে প্রাণ গেল বাংলাদেশির

ডেইলি সিলেট ডেস্ক ::
আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে এক বাংলাদেশি মারা গেছেন। রুহুল আমিন (৩৫) নামের ওই প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। রোববার (১২ মে) দুপুরে সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিডি নুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

রুহুল আমিনের বাবার নাম হেদায়েত উল্যাহ। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। বাড়িতে তার মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী বলেন, দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে রুহুল আমিন মেক্সিকো ও আমেরিকার সীমান্তে অসুস্থ হয়ে মারা গেছেন। সেখানে অবস্থানরত এক আত্মীয় বিষয়টি পরিবারকে জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। পরে আমেরিকা যাওয়ার স্বপ্নে অনেক টাকা ঋণ করেন। কিন্তু আমেরিকায় প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যান। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: