সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

ডেইলি সিলেট ডেস্ক ::
তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো চট্টগ্রাম নগরবাসী।বুধবার দিবাগত মধ্যরাত থেকে থেমে বৃষ্টি হচ্ছে নগরীর বিভিন্ন জায়গায়।

রাত থেকেই শুরু হয় বাতাস, বিদ্যুৎ চমকানো আর বজ্রপাত। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই বাড়ে বৃষ্টি। স্থান ভেদে বুধবার রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হতে দেখা গেছে।

বৃষ্টির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন।

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুল বারেক বলেন, চট্টগ্রামে বুধবার মধ্যরাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে কক্সবাজার অঞ্চলে বৃষ্টি হয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২ মিলিমিটার, টেকনাফে ৩ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: